মোটর সাইকেলের সংঘর্ষে দু’জনের মৃত্যু
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শমসেরনগর সড়কের দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের খবর পাওয়া গেছে।
শনিবার (৭ই জুন) রাত সাড়ে ৯ টার দিকে কাছারিবাজারের শ্যামেরকোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২৮) ও কমলগঞ্জ উপজলার চন্ডিপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (৩০)। অপর আরেক জন আহত মাহবুব মিয়া (২৮) কে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার কাছারি বাজারের শ্যামেরকোনা এলাকায় দুটি দ্রুতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবেদ মিয়া ও কামরুল মিয়াকে মৃত ঘোষনা করেন। আহত মাহবুব মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।