খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক শহীদ, এক বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে নবীনগরের পাঁচ শহীদ জাহিদুজ্জামান তানভীন, শহীদ রফিকুল ইসলাম, শহীদ কামরুল মিয়া, শহীদ জানজিল মাহমুদ সুজয়, শহীদ মোঃ জাহিদ হোসেন তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে পাঁচটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে নবীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর, নবীনগর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এম এম মকবুল হোসেন, নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সৈয়দ হোসেন, প্রভাষক আল ইফতে ইয়াসিন, মো. জহিরুল ইসলাম ও মো. মোশারফ হোসেন।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপি নেতা মাসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক আলমগীর হোসেন, ছাত্র সংসদের ইয়াছিন মাহমুদ, মাসুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নবীনগর উপজেলার মোট ছয়জন শহীদ হন। এর মধ্যে পাঁচজন শহীদের নাম সরকারি গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। শহীদরা হলেন—শহীদ রফিকুল ইসলাম, শহীদ কামরুল মিয়া, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ জাহিদুজ্জামান তানভীন ও শহীদ মো. জাহিদ হোসেন।
তাদের স্মৃতি অম্লান রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের নামে পাঁচটি বৃক্ষ রোপণ করা হয়।