“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ কৃষি ব্যাংক নবীনগর শাখার আয়োজনে নবীনগর সরকারি কলেজ মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

নবীনগর কৃষি ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহ আল রোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম রেজাউল করিম। উদ্বোধক উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ খান। আরো উপস্থিত ছিলেন, নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সৈয়দ হোসেন, প্রভাষক আরিফুল ইসলাম, সাংবাদিক হেলাল উদ্দিন, খন্দকার আইটির কর্ণধার খন্দকার মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম রেজাউল করিম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ কৃষি ব্যাংক যে উদ্যোগ নিয়েছে এটি সময় উপযোগী একটি পদক্ষেপ। অন্যান্য ব্যাংক ও সংস্থা গুলো যদি ব্যাপকভাবে বৃক্ষরোপণ করে তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।