খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবীনগর উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছাম্মৎ সালেহা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
কাজী নাজমুল হোসেন তাপস বক্তব্যে বলেন, “নারীর জাগরণ ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। মহিলা দলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও দেশমাতৃকার পক্ষে কাজ করতে হবে।”
আলোচনা সভায় উপজেলা মহিলা দল ও পৌর মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মহিলা দল নেত্রীবৃন্দ আগামীর আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।