ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো. রাব্বি (২১) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারিতে) রাত ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক উপজেলা শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে বর্তমানে মাঝিকাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।
প্রত্যক্ষদর্শী মো. বিল্লাল হোসেন জানান, রাস্তার পাশের একটি চায়ের দোকানে আমরা কয়েকজন বসা ছিলাম হঠাৎ গুলির শব্দ শোনে রাস্তায় বের হয়ে দেখি লম্বা ধরনের এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে, ঐ যুবককে কেউ চিনতে পারেনি। গুলিবিদ্ধ রাব্বিকে দ্রুত নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হয়। নবীনগর হাসপাতাল থেকে তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। তাৎক্ষণিক ভাবে গুলির কারণ জানা যায়নি।
জানা যায়, পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার শালীস দরবার চলছিল। সেই সালিশ দরবারে রাব্বি ও তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিল। শালিশ শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি করা হয়। নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়- “আহত যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে”।
নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায়- ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, প্রাথমিক তদন্ত চলছে, আশে-পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।