নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবসের বনাট্য র‌্যালী । বুধবার (১৭ই ডিসেম্বর) বিকেল ৩টায় কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে র‌্যালীর আনুষ্ঠানিকতা শুরু হয় । র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক, গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন। র‌্যালী পর্ব বক্তব্যে তিনি বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিলো, ১৬ ডিসেম্বর তার চূড়ান্ত বিজয় অর্জন করে ছিলাম। এজন্য এদিনটি আমাদের কাছে (বিএনপির) কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা । স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম, লড়াই করেছেন সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা তার রোগমুক্তির জন্য পরম করুনাময় আল্লাহতায়ালার কাছে দোয়া চাইছি। আমরা আশা করছি, আমাদের নেতা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন। তার দেশে আসা যেন গণতন্ত্রের সংগ্রাম-লড়াইকে আরও বেগমবান করে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
এই দিন কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ থেকে র‌্যালীটি শুরু হয় কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার গিয়ে শেষ হয় । র‌্যালীতে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার ও সঞ্চালনায় করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ মৃধা, মনিরুজ্জামান খান লাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, সদস্য রুহুল আমিন মোল্লা ও মো. মোফাজ্জল হোসেন মোমেন প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জেড এ জোবায়ের আহমেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল আকন্দ, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল দর্জি, সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম, উপজেলা জাসাস সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, আহবায়ক কমিটির সদস্য মো. পনির খন্দকার, পৌর যুবদলের সভাপতি কায়েস ইসলাম রনি, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত সহ দলীয় অঙ্গ সংগঠনের প্রায় দশ হাজারের অধিক নেতাকর্মী ।