ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে কসবার অনলাইন নিউজ পোর্টাল “তালাশ ক্রাইম দৃষ্টি”-এর সাংবাদিক দ্বীন ইসলামকে সংবাদ প্রকাশের জেরে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকমবুধবার (২৫ মার্চ) সকালে ডাকবাংলোর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, জাবেদ আহমেদ জীবন, আব্দুল্লাহ আল মতিন, শাহিন রেজা টিটু, সোহেল খান, রোহান আহমেদ, আশরাফুল হক, ফজলে রাব্বি পাপ্পু, হাজী মো. কাউছার আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, শেখ মিহাদ, খলিল পরদেশী, লিটন মিয়া (মেম্বার), সালমান জমাদ্দার, সফিকুল ইসলাম শরীফ, মাজেদুল ইসলাম মন্টি, সঞ্জয় শীলসহ অন্যান্যরা। বক্তারা বলেন, সাংবাদিক দ্বীন ইসলামের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।