গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা সহ এক নারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলাধীন বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় নাহিদ দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করে তার রান্না ঘরের খাটের নিচ থেকে ২০ কেজি গাজা উদ্ধার করা হয় । এ সময় নাহিদ দর্জির স্ত্রী ফাতেমা আক্তার মিতু (৩২) কে গ্রেফতার করা হয় । জানা গেছে, এ অভিযানে ২ কেজি ওজনের ৯ পেকেট ও ১ কেজি ওজনের ২ পেকেটে সহ মোট ১১ পেকেটে উদ্ধার করা হয় যার ওজন ২০ কেজি। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।