গাজীপুরের কালীগঞ্জের ড্রামে অতিরিক্ত তেল বিক্রির অপরাধে এক ফিলিং স্টেশনে ১০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত । শনিবার (২৮ মার্চ) কালীগঞ্জ উপজেলাধীন নাগরীর কাটুন এলাকার অয়ন অনিক ফিলিং স্টেশনে ড্রামে অতিরিক্ত তেল বিক্রি করার অপরাধে রবিশংকর ভৌমিক (৩৬) কে ১০,০০০ টাকা জরিমানা করা হয় । একই দিন মোটরসাইকেলের কাগজ না থাকায় মোটরসাইকেল চালক রিফাত(২৪) পিতা মোবারক কে ১০০০ টাকা জরিমানা করা হয় । দুটি অভিযানে পৃথক দুটি মামলায় মোট ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয় । এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা । অভিযান পরিচালনা কালে প্রসিকিউটর হিসেবে সাথে ছিলেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর শামীম ও বেঞ্চ সহকারি হিসেবে সাথে ছিলেন মাহবুবুল ইসলাম ।