গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ১ যুবকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । রবিবার (২৯ মার্চ) কালীগঞ্জ উপজেলার নাগরী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে সুমন সরদার (২৬) নামের এক যুবককে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা” ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । কারাদণ্ডপ্রাপ্ত সুমন সরদার নাগরীর ধনুন এলাকার আলী আশরাফ সরদারের ছেলে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা । অভিযানকালে প্রসিডিউর হিসাবে সাথে ছিলেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ইনসান মিয়া ও বেঞ্চ সহকারী হিসেবে সাথে ছিলেন মাহবুবুল ইসলাম।