এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক হৃদয়বিদারক ও অনুপ্রেরণাদায়ক দৃশ্যের সাক্ষী হলো এসএসসি পরীক্ষা কেন্দ্রে। উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোঃ ফাহিম তাজোয়ার, তবে অন্য সবার মতো স্বাভাবিকভাবে নয় হাতে রক্তের ব্যাগ নিয়ে পরীক্ষা দিচ্ছে সে।
জানা গেছে, ফাহিম তাজোয়ার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ভাগিনা। সম্প্রতি তার একটি অপারেশন সম্পন্ন হয়। কিন্তু অপারেশনের পর ক্ষতস্থানে ইনফেকশন দেখা দেওয়ায় তাকে নিয়মিত চিকিৎসার আওতাধীন থাকতে হচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিদিন পরীক্ষার হলরুমে এক হাতে রক্তের ব্যাগ ধরে রেখে অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দিতে হচ্ছে তাকে।
এমন কঠিন পরিস্থিতির মধ্যেও তার অদম্য মানসিক শক্তি ও শিক্ষার প্রতি আগ্রহ মনমানসিকতায় উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। পরীক্ষার হলরুমে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা তার দৃঢ় মনোবলকে সাধুবাদ জানিয়েছেন।
ফাহিমের এই সংগ্রামী চিত্র হৃদয় ছুয়েছে অনেকের যা হতে পারে অনেকের জন্য অনুকরণীয়। নেটিজেনরা তার শিক্ষার প্রতি শ্রদ্ধাবোধকে অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।