ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় প্রধান সহযোগী সহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে আব্দুল কাদির, আব্দুর রহিম, আব্দুর রহমান প্রকাশ,নূরে আলম ও সানোয়ারা বেগম।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পৌরতলায় র‍্যাব -৯ এর কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব ৯ এর অধিনায়ক মোঃ নুরুন্নবী। তিনি আরো জানান অভিযান কালে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত ও তার সহযোগী আব্দুল হালিম পালিয়ে যায়। এ ব্যাপারে নবীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য ১১ মে বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে র‍্যাবের তিন সদস্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান। এ সময় ওই গ্রামের চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদ্যরা টের পেয়ে র‍্যাব সদস্যের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। পরে তাদেরকে আটকে রেখে মারপিট করে। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।