1. তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরেরর আরামবাগ আবাসিক এলাকা থেকে রবিবার দিবাগত রাতে ময়না রবিদাস (৫৭) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সুত্রের বরাতে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে রেডিং টিম কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মৌলভীবাজার এর পরিদর্শক অমর কুমার সেন-এর নেতৃত্বে রবিবার মধ্যরাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ী রোড ঘেরাও করা হয়।

অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আসামী সাগর রবিদাস পালিয়ে যায় এবং ময়না রবিদাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রেইডিং টিমের সহায়তায় ময়না রবিদাসকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে আরোও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়া গেছে যেগুলো বিশ্লেষন করে এই নেটওয়ার্কের অন্যদেরকেও নজরদারীর মাধ্যমে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।