গাজীপুরের কালীগঞ্জের বাহাদুরসাদী ৬নং ওয়ার্ডের উদ্যোগে মাদক বিরোধী এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে জুমার নামাজ আদায় করে দক্ষিণ খলাপাড়া বাইতুল নূর জামে মসজিদ এর ইমাম শাহাদাত হোসেন পলাশীর সভাপতিত্বে ও  প্রকৌশলী কামরুজ্জামান শামীম’এর সঞ্চালনায় এ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মাস্টার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোশারফ হোসেন ।
এ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পনির শেখ, আবুল বাসার ডালিম, ইব্রাহিম, ফরহাদ ভূঁইয়া, কবির হোসেন,ইমরান সহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ ।
মিছিল পূর্বে বক্তব্যে প্রধান অতিথি বলেন, আমরা চাই এই দেশ থেকে এই এলাকা থেকে মাদক নির্মূল হোক , যারা মাদক বিক্রি করে যারা মাদক সেবন করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক বা কোন কিছুই নেই । মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি একই সাথে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি ।
এই দিন মিছিলটি দক্ষিণ খলাপাড়া বাইতুন নূর জামে মসজিদ থেকে শুরু হয়ে ঘোড়াশাল ফেরিঘাট এলাকা প্রদক্ষিণ করে লাল মিয়ার দোকান পার এসে শেষ হয় ।