নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর  বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ইউ’পি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা রোববার (২৮ জুন) বিকেলে দুলালপুর মোড়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা  বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। একটি স্বার্থান্বেষী মহল আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। আমি এ ধরনের অপপ্রচার ও মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমি সবসময় জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জনগণই এসব অভিযোগের প্রকৃত সত্য জানেন। তাই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সত্য যাচাই করার আহ্বান জানাই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের  প্রশ্নের উত্তরে মাহফুজুল হক শামীম মোল্লা বলেন বিগত বছরগুলোতে  কত টাকা বরাদ্দ এসেছিল তাই স্পষ্ট  । আপনারা চাইলে কাগজপত্র দেখতে পারেন । একই সাথে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর খোঁজ নিয়ে দেখতে পারেন ।  এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন  তিনি ।