জ্যেষ্ঠ প্রতিবেদক || “রাজনীতিতে নাক গলানো পুলিশের কাজ না”।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। রাজনীতিতে নাক গলানো, বা মাথা ঘামানো কাজ পুলিশের না। রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল মিটিং সমাবেশ হবে। তাতে ডিএমপি বাধাও দেয় না, দেবেও না।
তিনি আরও বলেন, কিন্তু মিছিল-মিটিং সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত কমিশনারস মিট দ্য প্রেসে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।