প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার পরিকল্পনার কথা কৃএিম বুদ্ধিমত্তা ‘চ্যাটজিপিটি ‘-জানিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রেপ্তার হয়েছেন ড্যারেন ঝউ (২৫) নামের এক যুবক। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এ আই তার এ কথোপকথন ট্যাক করে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সরাসরি এফবিআইকে (FBI)সতর্ক করে দেয়।

জানা যায় সম্পর্ক বিচ্ছেদের পর ড্যারেন চ্যাট জিপিটির কাছে তার প্রাক্তন প্রেমিকাকে হত্যার বিস্তারিত ছক কষেছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন ভুয়া নাম্বার ব্যবহার করে ওই তরুণীকে অনবরত হুমকিও দিচ্ছিলেন। ওপেনএআই এর দেওয়া তথ্যর ভিত্তিতে গত মে মাসে পুলিশ তাকে গ্রেফতার করে।

গুরুতরে এসব অভিযোগে তার 25 বছরের কারাদণ্ড হতে পারতো। তবে গত তেরো আগস্ট তার প্রাক্তন প্রেমিকার সম্মতিতে হওয়া একটি সমঝোতা চুক্তির মাধ্যমে তিনি জেল থেকে রক্ষা পান। আদালত তাকে কঠোর শত্যসাপেক্ষে আট বছরের নজরদারি বা প্রবেশনে (probation) থাকার নির্দেশ দিয়েছেন। ড্যারেনের আইনজীবীর দাবি, মানসিক অবসাদ থেকে তিনি এমনটি করেছিলেন।