ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে আজ (২৩/৮/২৬) হোপ সংস্থার উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
নবীনগরের আলীয়াবাদ শাখা কার্যালয়ে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি ও ফলজ গাছের চারা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ ও সঞ্চালনা করেন
হোপ সংস্থার সাধারণ সম্পাদক আবু কাওছার। প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক এ, কে, এম আসাদুজ্জামান, বক্তব্য রাখেন সহকারী পরিচালক সফিকুল ইসলাম, তথ্য প্রযুক্তি কর্মকর্তা মুক্তার হোসেন রিপন, আলীয়াবাদ শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান খান ও সাবেক কার্য নির্বাহী সদস্য হাসনা হেনা।
বক্তারা বলেন- পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। ফলজ বৃক্ষ মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন। এ সময় প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে হোপের পক্ষ থেকে উপস্থিত সকলকে মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
হোপ কর্তৃপক্ষ জানায়-“পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।”