নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ১৫ নভেম্বর থেকে অফিস শুরু সকাল ৯টায়|

আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে শুরু হবে।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০২৩ সালে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ২২ দিন

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট