নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়ের আগে প্রীতমকে তালিকা ধরিয়ে দেন শাশুড়ি|
পাঁচ বছরের পরিচয় ও প্রেমের পর অবশেষে ঘর বাঁধলেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল শেহতাজ মনিরা হাশেম। কিন্তু এই সফলতার পেছনে রয়েছে অনেক গল্প। যা শুনিয়েছেন প্রীতম।
সম্প্রতি একটি আয়োজনে ভক্ত-শ্রোতাদের মুখোমুখি হন প্রীতম। আর সেখানে তিনি বলেন, ‘শেহতাজের সঙ্গে আমি পাঁচ বছর ধরে প্রেম করেছি। আমি তার সঙ্গে জাদুকরের সময় থেকেই ডেটিং করছি। আমি তার মা ও তাকে একসঙ্গে রেখে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি দুজনকে ডেকেছি (বর্তমানে শাশুড়ি)। তাকে বলছি, দেখেন আপনার মেয়েকে আমার ভালো লাগে। আর শেহতাজকে বললাম, শেহতাজ তোমাকে আমার ভালো লাগে, তোমার সব কিছুই ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই।’
এসব শুনে প্রীতমের শাশুড়ি আর আপত্তি করেনি। তবে তার হাতে একটা লম্বা তালিকা ধরিয়ে দেন। সেখানে উল্লেখ ছিল- কখন কোন সময় কী কী করতে হবে।
প্রীতমের ভাষ্য, ‘এ তালিকা দেখে আমি বলেছি, ঠিক আছে। তারপর তো শেহতাজকে বিয়ে করেই ফেললাম।’
এর আগে, গেল শুক্রবার শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন প্রীতম ও শেহতাজ। তাদের দু’জনের পরিচয় ‘জাদুকর’ নামের একটি গানচিত্রের সুবাদে। প্রীতমের গাওয়া গানটির ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি প্রীতম অভিনয়ও করেছেন গানটিতে। এটি প্রকাশ হয় ২০১৭ সালে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট