নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশ-ভারত হেড টু হেড|

আগামীকাল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বাংলাদেশ সময় বেলা ২টায় ভারতের মুখোমুখি হবে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের সেমিফাইনালে যেতে হলো উভয় দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক পারফরম্যান্স, দুই দলের অতীত সমীকরণ এবং দলের শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের তুলনায় ভারত যোজন যোজন ব্যবধানে এগিয়ে।

অতীতে টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ ম্যাচে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। অতীতের সেই সাক্ষাতে মাত্র একটি ম্যাচে জয় পায় টাইগাররা। বাকি ১০ ম্যাচে এক আধিপত্য বিস্তার করে জয়লাভ করে ভারত।

আরও সহজ করে বললে টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে ৩ ম্যাচে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। বিশ্বকাপে অতীতের সেই সাক্ষাতে ৩ ম্যাচেই পরাজয় দেখে টাইগাররা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ১৬৬/৮ রান। ২০১৮ সালে শ্রীলংকার কলম্বোয় এই স্কোর গড়ে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ সংগ্রহ ৫ উইকেটে ১৮০ রান। ২০০৯ সালে নটিংহামে এ রান করে ভারত।

ভারতের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বনিম্ন ১২১/৭ রান। ২০১৬ সালে মিরপুরে। ভারতের সর্বনিম্ন ১৪৬/৭ রান। ২০১৬ সালে বেঙ্গালুরুতে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট