ওবায়দুল্লাহ আকন্দ ভুবন :- কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল।

কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান ভাইয়ের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় চৌদ্দশত বাজারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা গাজী মেজবাহুল হোসেন সাচ্চুর মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল মিয়া, চৌদ্দশত ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মফিজ উদ্দিন খোকা আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা, আনোয়ার পারভেজ, জাহাঙ্গীর আলম, আলী রেজা তুহিন, মিজানুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা /প্রতিদিনের পোস্ট