চট্টগ্রাম প্রতিনিধি || “ঘুমন্ত শিশুর প্রাণ নিল বি.ষাক্ত সা.প”।

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘুমন্ত অবস্থায় সা.পের কামড়ে তানজিনা আক্তার নামে এক শিশুর মৃ.ত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার শাকপুরা ইউপির পশ্চিম শাকপুরা এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তানজিনা একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে কামড় দেয় সা.প। সা.পের বি.ষে ছটফট করতে থাকলে ভোরে তাকে হাসপাতালে নেয়া হয়। তার বাম হাতের মধ্যমা আঙ্গুলে সা.পে কা.টার দাগ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, ভোরে মৃ.ত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। সা.পের কা.মড়ে তার মৃ.ত্যু হয় বলে জানিয়েছে পরিবার।