নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান|

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল পাকিস্তান। অনেক দিন ধরেই উদ্বোধনী জুটিতে রান পাচ্ছিল না পাকিস্তান। বিশেষ করে বাবর ও রিজওয়ান ব্যাট হাতে বেশ ভালোই ধুঁকছিলেন। এর জন্য সমালোচনাও শুনতে হয়েছে এ উদ্বোধনী জুটিকে।

অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন দুজন। আর এ দুজনেই ভর করে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান।

তিন দিন আগেও টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়েছিল পাকিস্তান। সেই তারাই আগামী ১৩ নভেম্বর খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

প্রথম সেমিফাইনালে সিডনিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ফাইনালে চলে গেছে পাকিস্তান। এর আগে বিশ্বকাপের প্রথম দুই আসর-২০০৭ ও ২০০৯ সালে ফাইনালে খেলেছিল তারা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট