মোঃ উজ্জল, হোসেনপুর প্রতিনিধি:- কিশোরগঞ্জের হোসেনপুরে রমজান আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়।

হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের সমাজ সেবা দানকারী প্রতিষ্ঠান রমজান আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৭ ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটি এক বছর ধরে বেশ বেশ সুনামের সাথে উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষদের সুখে-দুখে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক বলেন সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে স্বাবলম্বী করে তুলতে আমাদের এই প্রতিষ্ঠান কাজ করে যাবে ইনশাআল্লাহ।

বিতরণে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ম্যানেজার আজাহারুল ইসলাম কাজল ও ফাউন্ডেশনের সদস্য গণমাধ্যম কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট