নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কথা অনুযায়ী আইনি ব্যবস্থা নিলেন শাকিব খান|
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন শাকিব খান। কথা অনুযায়ী বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে অপপ্রচারে জড়িত সেই মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান।
ঢাকার গুলশান থানায় শাকিব খানের পক্ষে মনিরুজ্জামানের করা সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩২৭। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে সাধারণ ডায়েরি করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান।
দীর্ঘ নয় মাস পর দেশে ফেরার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন শাকিব খান। তাকে এবং চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে ঢালিউড গরম। এ জুটির সঙ্গে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরির নাম। শোনা যাচ্ছে যে তার কারণেই নাকি শাকিব-বুবলীর সম্পর্কে চিড় ধরেছে। পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব বলেও খবর ছড়িয়ে পরেছে। এই বিষয়ে প্রথমে চুপ থাকলেও সপ্তাহখানেক আগে এই বিষয়ে দীর্ঘ এক পোস্ট দেন এই সুপারস্টার।
সেখানে আইনি ব্যবস্থা নেয়ার প্রসঙ্গে শাকিব খান লেখেন, যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট