স্পোর্টস ডেস্ক: গ্রুপ জির ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে মাঠে নেমেছে ব্রাজিল।
নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারিয়েছিল ব্রাজিল। কিন্তু সেই ম্যাচে গোড়ালিতে আঘাত পান নেইমার। ফলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচে খেলছেন না তিনি।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা গেছে ব্রাজিলকে। বাঁয়ে ভিনিসিয়াসকে ব্যবহার করে আক্রমণ চললেও বড় বিপদ হয়নি সুইজারল্যান্ডের।
এদিকে ব্রাজিলের আক্রমণের মুখেও নিজেদের রক্ষণভাগ মজবুত করে রেখেছে সুইজারল্যান্ড। ফলে আক্রমণ করলেও তা কাজে লাগাতে পারছে না ব্রাজিল।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট