তানভীর আহমেদ:- নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে মৃ.ত মোহাম্মদ আলীর ছেলে লেয়াকত আলীর জায়গা দখল করে বাঁশঝাড়, ফলজ, বনজ গাছ কেটে নেয় ও গোহালগড়, টয়লেট, গোসলখানা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সহোদর ভাই মফিজ উদ্দিন ও ভাতিজা মহিউদ্দিন বিদ্যুতের নেতৃত্বে ১৩ জন লোক উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ এলাকায় এ ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ১৭ নভেম্বর সোমবার লিয়াকত আলী বাদী হয়ে নরসিংদী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে।
এতে মৃ.ত মোহাম্মদ আলী ছেলে মফিজ উদ্দিন ও তার ছেলে মহিউদ্দিন বিদ্যুৎ সহ ১৩ জনের বিরুদ্ধে জমি দখল, বাড়িঘর ভাঙচুর ও জীননাশের হুমকির মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী লিয়াকত আলী বলেন আমি দীর্ঘদিন যাবত ২৫৪১২-২৫৪১৫ দুই দাগ ৯৬ শতাংশ অসৎ বিকাশ সহ জমি ভোগ দখল করে আছি। আমার বড় ভাই জমি দখল করিয়া নেয়ার জন্য চেষ্টা করছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জমি জমা ভাগ বন্টন করিয়া দেয়। এতে আমি আমার ভাগের অংশের জমির উপর বসবাস ও বিভিন্ন প্রকার ফলের গাছ রোপন করি।
গত ১৩ অক্টোবর তারিখ ১০:৩০ ঘটিকায় সময় ভাতিজা মহিউদ্দিন বিদ্যুৎ তার সঙ্গী ও আত্মীয়-স্বজন নিয়ে জমি দখল ও গোয়াল ঘর ভাঙ্গা শুরু করে। আমি আমার স্ত্রী, মেয়ে বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
পরবর্তীতে ১৭ ই অক্টোবর নরসিংদীর আদালতে ১৪৫ বিধান মতে নিষেধাজারীর মামলা করি। নিষেধাজারীর পরেও জোরপূর্বক আমার লাগানো ছয়টি ফলজ গাছ ও বার্জার কেটে নেয়। শুধু তাই নয় আমার একমাত্র ছেলে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষের ষড়যন্ত্র মামলার আসামি হয়ে বাড়িঘর ছাড়া।এখন আমি আমার পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে মফিজ উদ্দিন ও ভাতিজা মহিউদ্দিন বিদ্যুতের বলেন আমাদের জায়গা আমরা দখল করেছি এতদিন আমাদের জায়গা ওরা দখল করে রেখেছিলে।