নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || গণপরিবহন বন্ধ করে বিএনপিকে রুখতে পারেনি সরকার: ফখরুল|
গণপরিবহন বন্ধ করে দিয়ে, নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে, গ্রেপ্তার করেও খুলনায় সমাবেশে বিএনপিকে একটুও রুখতে পারেনি আওয়ামী লীগ সরকার। বিএনপি নতুন সাহসে বলিয়ান হয়ে খুলনার গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছে বলে বক্তব্য দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ভেবেছিল খালেদা জিয়াকে জেলে দিলে বিএনপি শেষ হয়ে যাবে। তবে না, বিএনপি নতুন সাহসে বলিয়ান হয়ে উঠেছে। এই জনসমুদ্র তারই প্রমাণ।’
শনিবার (২২ অক্টোবর) ছিল খুলনা বিভাগীয় মহাসমাবেশে এসব কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলিমগীর।
প্রধান অতিথির ভাষণে বিএনপি মহাসচিব বলেন, ‘বীর খুলনাবাসী। আজকেরই সমাবেশ আমাদের ভবিষ্যতের স্বপ্নের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে দেখছেন। আপনার নানা বাধার পরও সমাবেশ সফল করেছেন।’
তিনি বলেন, ‘আমার মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের চেয়ারপারসন, যাকে অন্যায়ভাবে, বেআইনিভাবে, গৃহবন্দি করে রাখা হয়েছে। সেই খালেদা জিয়ার পক্ষ থেকে এবং সেই নেতা যিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, সেই তাদের রহমানের পক্ষ থেকে আপনাদের অভিবাদন জানাচ্ছি।’
ফখরুল বলেন, ‘তিন দিন ধরে সব পরিবহন বন্ধ করে দিয়েছে সরকার। বাস, লঞ্চ, খেয়াঘাট বন্ধ করেছে, তারপরও কি আপনাদের এই গণতন্ত্রের যে আকাঙ্খা, আপনাদের অধিকার আদায়ের সংগ্রাম, যে লড়ায়ে কি বাধা দিতে পেরেছে, পারে নাই। ইতিহাস বলে, যেকোনো দিন জনগণের ন্যায়সংগত দাবি শুধু শক্তি দিয়ে দমিয়ে রাখা যায় না।’
সমাবেশে ফখরুল বলেন, গত দুই তিন দিনে ৫ শতাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। হাজারো নেতাকর্মীকে আহত করেছে। চুকনগরে তিনজনকে গুলি করেছে, কেশবপুরে কয়েকজন গুলিবিদ্ধ। মোংলায় ট্রলারে আসা কয়েক শ নেতাকর্মীকে আহত করেছে। ট্রলার ডুবিয়ে দিয়েছে। রূপসা, তেরখাদা, দিঘলায়ার জনগণের একমাত্র বাহন ট্রলারে আসা ১০০ নেতাকর্মীকে আহত করেছে। খালিশপুর, দৌলতপুর, খান জাহান আলী থেকে আসার সমবেশে আসা নেতাকর্মীদের আহত করা হয়েছে। বাগেরহাটে হামলা করে ৭০ জনের মত নেতাকর্মীকে আহত করেছে, গ্রেপ্তার করেছে ৫০ জন নেতাকর্মীকে। খুলনার ৫ ও ৭ নং ঘাটে আসা ট্রলার ডুবিয়ে দিয়েছে। গাজীরহাটের একজন কর্মীকে পানিতে ডুবিয়ে দিয়েছে, এখনো তার খোঁজ পাওয়া যায়নি।
তিনি বলেন, খুলনা রেলস্টেশনে নেতাকর্মীদের মারধর করেছে। রামপাল, কাটাখালিতে হামলা হয়েছে, রূপসা ঘাটে হামলা হয়েছে, জেলখানা ঘাটেও হামলা হয়েছে। এত মানুষ আহত হলো, এত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হল কেন? শুধু মিটিং বন্ধ করার জন্য?
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট