আবু হানিফ হীরা, প্রতিদিনের পোস্ট || সংবাদ প্রকাশের পর ভেঙ্গে দেওয়া হল বনের জমির সেই মার্কেট।
গাজীপুর জেলার কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বন বিটের আওতাধীনে লাদেন মার্কেট এলাকায় বনের জমি জবরদখল করে মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জসিম মিয়া মার্কেট নির্মাণ করে।
সংবাদ প্রকাশের পর জবরদখলকারী জসিমের মার্কেটটি জনসম্মুখে আসলে স্থানীয় বন বিভাগের নজরেও আসে কালিয়াকৈর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলনের দিকনির্দেশনায় ২৩ শে অক্টোবর রবিবার তা ভেঙ্গে দেওয়া হয়।
এ বিষয়ে মৌচাক বন বিটের বিট কর্মকর্তা তমিজ উদ্দিন জানায় উপরস্থ কর্মকর্তাদের দিক নির্দেশে বনের জমি জবর দখল করে মার্কেট নির্মাণ স্থাপনাটি ভেঙে দেওয়া হয়েছে।
একই বিষয়ে কালিয়াকৈর রেঞ্জের দায়িত্বশীল রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন জানাই গত ২২ শে অক্টোবর প্রতিদিনের পোস্ট নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর তা নজরে আসলে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সরকারি বনের জমি দখল করে গড়ে ওঠা মার্কেটটি ভেঙে দেওয়া হয়।
আরও পড়ুন: কালিয়াকৈরে বনের জমি জবর দখল করে মার্কেট নির্মাণ
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট