নাসিম আজাদ, প্রতিদিনের পোস্ট || পুলিশকে ফাঁকি দিয়ে আদালত থেকে আসামীর পলায়ন।

নরসিংদীতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে নজরুল ইসলাম (৪৫) নামে জাল টাকা মামলার এক আসামী পালিয়েছে।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম বিচারক নাহিদুর রহমান আদালতের সামনে থেকে এই পলায়নের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র থেকে তথ্য জানা যায়, পালিয়ে যাওয়া আসামী নজরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া থানার চরবাঘুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও নরসিংদীর মনোহরদী থানার জালনোট মামলার চার্জশিটভুক্ত ৫ নং আসামী।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

পুলিশ জানায়, ২০০৯ সালের মনোহরদী থানার জাল নোট মামলার আসামী নজরুল ইসলাম জামিনে বের হয়ে ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি করেন। মামলার চার্জশিটভুক্ত আসামী নজরুল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

এসময় আদালতের বিচারক নাহিদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কাঠগড়া থেকে নেমে দায়িত্বে নিয়োজিত থাকা বয়স্ক ও অসুস্থ এক পুলিশ সদস্যকে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসামী নজরুল ইসলাম। পলাতক আসামী নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট