তানভীর আহমেদ, প্রতিদিনের পোস্ট || মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত মূল ভবন উদ্বোধন।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পর্যায়ক্রমে সারাদেশেই হাসপাতালগুলোর শয্যা বৃদ্ধি করা হবে। স্বাস্থ্য সেবায় এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনকে ছয়তলায় উন্নীত করা হবে।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

শনিবার সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত মূল ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য সেবায় বিশ্বে আমরা পঞ্চম স্থানে রয়েছি। স্বাস্থ্য সেবার জনবল সংকটে জনবল নিয়োগ করা হয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগ করোনাকালে খুবই সাহসিকতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম, রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. ইবরাহিম টিটন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় প্রমুখ।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

দুপুরে মনোহরদী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বৈশ্বিক প্রভাবে কিছুটা পরিবর্তন হলেও শেখ হাসিনার হাতে বাংলাদেশ ভালো আছে। সম্মেলনে মো. রমজান আলীকে সভাপতি এবং খায়রুল আমিন তারেককে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট