স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ মঈনুল ইসলাম মঈন নিজের দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ মঈনুল ইসলাম মঈন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শেখ মঈনুল ইসলাম মঈন পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে।
এছাড়া বাধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। এ কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হন শেখ মঈনুল ইসলাম মঈন।
করোনাকালীন সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হয়েছেন তিনি। সবমিলে গত দুই বছরে শেখ মঈনুল ইসলাম মঈন প্রাণপণে চেষ্টা করছেন মাধবপুর উপজেলার মানুষের কল্যাণসহ নাগরিক সেবা দিতে। শেখ মঈনুল ইসলাম মঈন পদোন্নতি কাজ করার বড় সুযোগ।
তবে মাধবপুর দায়িত্বকালীন সময়ে সব শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে মাধবপুর বাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেখানেই দায়িত্ব পালন করি না কেন,মাধবপুর বাসীর কথা মনে থাকবে আমার।