ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট.কম || ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বীরগাঁও ইউনিয়নের ২০ একরবিশিষ্ট কেদারখোলা পশ্চিম বালুমহালে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করায় মোবাইল কোর্টে অর্থদন্ড করা হয়।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

০৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে নির্ধারিত সীমানার বাহিরে বালু উত্তোলন করায় ইজারা গ্রহণকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫,০০,০০০/ (পাঁচ লক্ষ) অর্থদন্ড করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহান।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

এসময় নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহান জানান, ইতিমধ্যে কয়েকবার সীমানা নির্ধারণ করে ইজারাগ্রহণকারীদের নির্ধারিত সীমানার বাহিরে বালু উত্তোলন না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

নির্ধারিত সীমানার বাইরে এসে গ্রামের তীরবর্তী স্থানে অপরিকল্পিত ভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মানুষের বাড়ী ঘর, রাস্তা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট