এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে হত্যা আর মিথ্যার রাজনীতি, বিএনপি যখন থেকে ক্ষমতায় আসছে তখন থেকেই হত্যার রাজনীতি শুরু করেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তার সংসদীয় এলাকায় সফরে এসে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে নেতাকর্মীদের উজ্জীবিত করতে সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

এ সময় আনিসুল হক বলেন, হত্যার রাজনীতির পর মিথ্যা কথার রাজনীতিই হল বিএনপি রাজনৈতিক আদর্শ। ঠিক তারই ধারাবাহিকতা বজায় রেখে ২০০১ সালে যখন একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে, তখন বিএনপি প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। বিএনপির কবল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ভাই -বোন এমনকি পরিবার কাউকে তারা বাদ দেয় নাই বলে তিনি জানান।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছে। আল্লার রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান। এ সময় তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের উদ্দেশ্য সেটাকে বজায় রেখে আপনারা কাজ করে যাবেন এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র হয় ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করে নস্যাৎ করুন।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট