বগুড়া প্রতিনিধি।। “ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নি.হত ২”।

বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিয়েছে দ্রুত গতির একটি বাস। এতে বাসের হেলপারসহ এক ব্যক্তি মা.রা গেছেন। এঘটনায় আ.হত হয়েছেন ছয়জন।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার করিম ফিলিং স্টেশনের সামনে এ দু.র্ঘটনা ঘটে।

নি.হতরা হলেন, বাসের হেলপার বাবু মিয়া। অপর ব্যক্তির নাম মাহবুবুর রহমান তালুকদার। তার বাড়ি আদমদী‌ঘি উপ‌জেলার সান্তাহা‌র পৌর শহ‌রের ডালপ‌ট্টি এলাকায়। তিনি আসাব উদ্দিন তালুকদা‌রের ছে‌লে। মাহবুবুর রহমান বাস যাত্রী নাকি মোটরসাইকেল আরোহী সেটি জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, জেকে পরিবহনের একটি বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনে পড়ে যায়। মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ঘটনাস্থলেই নি.হত হন। পরে স্থানীয় লোকজন আ.হতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলেই বাসের হেলপার বাবু মিয়া মা.রা যান।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল ফাঁড়ির উপ-পরিদর্শক রাসেল আহমেদ জানান, আ.হতদের মধ্যে মাহবুবুর রহমান হাসপাতালে আনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই মা.রা যান। তার লা.শ মেডিকেলের ম.র্গে রাখা আছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লা.শ হস্তান্তর করা হবে।