ঢাকা
,
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৩
শ্রীমঙ্গলে এক কিশোর নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার
সিলেট জেলার খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের প্রেসবিটারিয়ার সিনডের বার্ষিক সভা
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ যুবকের ১ মাসের কা’রাদ’ণ্ড
কালীগঞ্জে ড্রামে অতিরিক্ত তেল বিক্রি ফিলিং স্টেশনে ১০ হাজার টাকা জরিমান
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
ভুল চিকিৎসায় ৭ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ১
গাজীপুরে জামায়াতের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার
গাজীপুরে মাদক বিরোধী অভিযানে ২ জনের বিনাশ্রম কারাদণ্ড
নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মোঃ আলমগীর হোসে
- প্রকাশের সময় : ১২:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৩৮২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন ভূঁইয়া, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. তৌহিদ মিয়া, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দীন, নারী উদ্যোক্তা ইসরাত জাহান সাবা, শারমিন আক্তার প্রিয়া, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আবৃত্তি শিক্ষক শুভেন্দু চক্রবর্তী শুভ।
আলোচনা সভা শেষে ব্যানার-পোস্টার-ফেস্টুন সংবলিত একটি বর্ণাঢ্য র্যালী নবীনগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ট্যাগস :


















