ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
যে ৪ পদ্ধতিতে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে

যেভাবে জানা যাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৭:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

৫৪

আগামী তিন দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার সহজ উপায় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটারদের সুবিধার জন্য মোট চারটি পদ্ধতিতে এসব তথ্য জানার সুযোগ রাখা হয়েছে।

এর মধ্যে প্রথম পদ্ধতি হলো মোবাইল অ্যাপ ব্যবহার। ভোটাররা গুগল প্লে স্টোর থেকে Smart Election Management BD নামের অ্যাপটি ডাউনলোড করে এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রদান করলে নিজের ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং কেন্দ্রের ঠিকানা জানতে পারবেন।

দ্বিতীয় পদ্ধতিতে হটলাইন নম্বর ১০৫-এ কল করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। এ ক্ষেত্রেও ভোটারের জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই এসব সেবা চালু করা হয়েছে।

তৃতীয়ত, এসএমএস এর মাধ্যমেও ভোটাররা এসব তথ্য জানতে পারবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাতে হবে।

এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার কিংবা মোবাইল থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে।

এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়েও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনুসন্ধান করা যাবে। যেখানে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

এই নিউজটি শেয়ার করুন

যে ৪ পদ্ধতিতে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে

যেভাবে জানা যাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য

প্রকাশের সময় : ০৭:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬