ঢাকা
,
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ বালু উত্তোলনে আশুগঞ্জে আতঙ্ক
মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি মান্নান
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড
নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ
লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ
ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ
র্যাব-৯ অভিযানে নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ আটক-১
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩২১ বার পড়া হয়েছে
র্যাব-৯ অভিযানে নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ আটক-১
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার,সন্ত্রাস দমন,অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) র্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৯,সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার পূর্বপট্টি এলাকার একটি গুদামে বুধবার (৩রা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় আমদানিনিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করা হয়।
অভিযানে গুদাম মালিক সুব্রত কর (৫৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওসমানীনগরের ইলাশপুর গ্রামের মৃত সত্যেন্দ্র করের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পরবর্তীতে তার দেখানো মতে গুদাম ঘরে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বিড়িগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত বিড়ি ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত পথে অবৈধ পণ্য পাচার বন্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :




























