ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ ‎ চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 287 বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও আগামী ২০ জুলাইকে সম্ভাব্য তারিখ ধরে কাজ চালাচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফল প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে লক্ষ্য নির্ধারণ করে যাবতীয় দাফতরিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ নিয়মমাফিক চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার রেওয়াজ রয়েছে। সেই হিসেবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহেই ফল প্রকাশের জোর সম্ভাবনা রয়েছে।

পরীক্ষার সময়সীমা ও পরিসংখ্যান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল, ২০২৬। সাধারণ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে, ২০২৬। দাখিল ও কারিগরি (ভোকেশনাল) পরীক্ষা শেষ হয় ২৪ মে, ২০২৬। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে (এসএসসি) ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। কারিগরি বোর্ডে (ভোকেশনাল) ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

প্রকাশের সময় : ১১:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬