ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধর্ষণের ক্ষত শুকানোর আগেই ফের শ্লীলতাহানির অভিযোগ, আত্মহত্যা স্কুলছাত্রীর ১১ কোটি টাকার শিক্ষা প্রকল্প উদ্বোধন করলেন এমপি মিলন তিস্তার হুংকারে বসতভিটা ছাড়ার প্রস্তুতি গঙ্গাচড়ায় চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান গঙ্গাচড়ায় ২৫ পরিবারের হাতে ৫০ ছাগল রাস্তার উন্নয়ন না হলে উপজেলা কার্যালয় ঘেরাও করতে পারে জনগণ: খালেকুজ্জামান বাবলু নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মায়ের মৃত্যুশোক কাটতে না কাটতেই পুকুরে ডুবে ছেলের করুণ মৃত্যু মোবাইল কেনার পরই বাবার ভয়, মসজিদে ঘুমানো কিশোরকে চোর বানিয়ে নির্যাতন

১১ কোটি টাকার শিক্ষা প্রকল্প উদ্বোধন করলেন এমপি মিলন

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 14 বার পড়া হয়েছে

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ. কে. এম. ফজলুল হক মিলন বলেছেন, বর্তমান বিশ্বে আধুনিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষার আধুনিক পরিবেশ নিশ্চিত করা গেলে নতুন প্রজন্ম দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কালীগঞ্জের মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ এবং চুপাইর বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে ১১ কোটি ২৬ লাখ ৯১ হাজার টাকা।

দিনের দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেলাই বিলের (বেরুয়া ব্রিজ) অংশ, বেরুয়া এ. আর. খান উচ্চ বিদ্যালয় পুকুর, কালীগঞ্জ উপজেলা পরিষদ পুকুর, কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানা, কালীগঞ্জ কাচারির পুকুর/পৌরভূমি অফিস এবং তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এতিমখানার পুকুরে সর্বমোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে সহায়ক হবে।

দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ্, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

১১ কোটি টাকার শিক্ষা প্রকল্প উদ্বোধন করলেন এমপি মিলন

প্রকাশের সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬