ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার! একের পর এক অঘটন, আর আমরা বসে থাকব?’—জামায়াত আমিরের হুঁশিয়ারি নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩ কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা কালীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু সাভারে নাকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পলাতক চিকিৎসক-নার্স রংপুরে ইয়াবার গোপন মজুত, গ্রেপ্তার মা; ছেলের খোঁজ নেই

নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 18 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদলের সাবেক নেতা আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংসদ সদস্য।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার টাকা দাবি করা হয়। পরে ঘটনাস্থলে এসে বিপ্লব সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং মারতে উদ্যত হন বলে অভিযোগ উঠেছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম প্রতিদিনের পোস্টকে বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা আদায়ের সুযোগ নেই। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানান।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান প্রতিদিনের পোস্টকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন। তাঁর কোনো ভাতিজা নেই  এবং পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের সময় : ০২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬