ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ আমতলীতে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিককে গণধোলাই শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি খামেনি হত্যার জবাবে কঠোর প্রতিশোধের অঙ্গীকার ইরানের ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নবীনগরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ ও ইফতার মাহফিল
অহনা এখন যৌনকর্মী

‘অহনা এখন যৌনকর্মী’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ৬৯৩ বার পড়া হয়েছে
১১৪

অহনা এখন যৌনকর্মী। এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন। এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। কিন্তু বর্তমানে টিভি নাটকে তাকে খুব একটা পাওয়া যাচ্ছে না।

শুধু বিশেষ দিবসের নাটকেই টিভিতে তার দেখা মেলে। সম্প্রতি নতুন একটি নাটকের কাজ করছেন অহনা। এতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। ‘বন্দি’ শিরোনামে নাটকটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে।

নাটকটি নিয়ে অহনা রহমান বলেন, ‘আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই। যেন কিছু মানুষ হলেও যুক্ত থাকতে পারে। মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প বন্দি।

গল্পটি একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি, সেড স্টোরি, একই সঙ্গে অতিরিক্ত সন্দেহ একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে তুলে ধরা হয়েছে। একজন মানুষ যখন কারও কাছে আশ্রয়ের জন্য যায়। আর সেই আশ্রয়ের জায়গাটা দুর্বল হয়ে পড়ে। সেই মেয়েটির কতটা খারাপ লাগে।

পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। সেটি দর্শকরা দেখতে পারেন। একটি সামাজিক বার্তা পাবেন সবাই।’

নাটকটিতে অহনার সঙ্গে অভিনয় করছেন সম্ভাবনাময়ী অভিনেতা আবু হুয়ায়রা তানভীর। তানভীরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি সহশিল্পী হিসেবে এমন কাউকেই সব সময় চাই, যার অভিনয় ভালো। তানভীর এই সময়ে দারুণ অভিনয় করছে। ওর সঙ্গে আমার প্রথম কাজ। সুন্দর অভিনয় করে সে।’

জিয়া উদ্দিনের নির্মাণে নাটকটিতে তানভীর ছাড়াও অভিনয় করেছেন বাসার বাপ্পী, সাবিনা রনি, মেঘদূত বিপ্লব, রিয়াদ তালুকদারসহ অনেকে। রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। চিত্রগ্রহণে ছিলেন সাখাওয়াত হোসাইন সাকিব। আসছে ভালোবাসা দিবসে মিনারা ফিল্মের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

অহনা এখন যৌনকর্মী

‘অহনা এখন যৌনকর্মী’

প্রকাশের সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪