ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ ‎ চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
নবীনগরে খাল খননের নামে কৃষিজমি নষ্টের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নবীনগরে কৃষিজমি রক্ষায় মানববন্ধন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 330 বার পড়া হয়েছে

নবীনগরে কৃষিজমি রক্ষায় মানববন্ধন। ছবি: প্রতিদিনের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া গ্রামের উপর দিয়ে প্রবাহিত যমুনা খাল খননের নামে কৃষিজমি নষ্ট করে নিয়ম বহির্ভূতভাবে মাটি বিক্রির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার (১ জুন) দুপুরে ভিটিবিশাড়া খননকৃত খালসংলগ্ন খলাঘাট ব্রীজে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিল্লাল সরকার, সাইদুল ইসলাম, তুহিন সরকার, সজল সরকার, মো. আসাদুজ্জামান, আল আমিন, আবু মোসা, লতিফ হোসেন.

বক্তারা অভিযোগ করে বলেন, এখানকার সীমিত আবাদি জমির ওপর নির্ভর করেই কৃষকেরা জীবিকা নির্বাহ করেন। অথচ খাল খননের নামে নিয়ম বহির্ভূতভাবে স্থানীয় একটি প্রভাবশালী মহল নির্বিচারে মাটি কাটার ফলে খালের দুপাশের ফসলি জমি, ঘরবাড়ি ভাঙ্গন দেখা দিয়েছে। তারা আরো বলেন, খাল খননের নামে কৃষিজমি ধ্বংসের এ অনিয়ম বন্ধ করতে হবে। খাল খনন হোক আমরাও চাই, তবে সেটা হতে হবে নিয়মতান্ত্রিকভাবে যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। পাশাপাশি প্রকল্পের নকশা, ব্যয়ের হিসাব ও স্টিমেট জনসাধারণের সামনে প্রকাশ করে স্বচ্ছতার ভিত্তিতে কাজ পরিচালনার দাবি জানান তারা। এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় কৃষক লতিফ হোসেন বলেন, ৮ ফুটের গভীরে খাল কাটতে গিয়ে ২০ ফুট পর্যন্ত গভীর করে খাল খনন করে মাটি বিক্রির ফলে কৃষিজমি নষ্ট করা হচ্ছে। কৃষকদের শেষ সম্বল আবাদি জমিও রক্ষা পাচ্ছে না। আমরা এব্যাপারে স্থানীয় এমপি ও সরকারের হস্তক্ষেপ কামনা করি।

স্থানীয় বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, খাল খনন শুরুর আগে স্থানীয় কৃষক ও খালের দু’পাশের জমির মালিকদের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় করা হয়নি। স্থানীয়রা বারবার প্রকল্পের নকশা ও স্টিমেট দেখতে চাইলেও সংশ্লিষ্টরা তা দেখাতে রাজি হননি বলে অভিযোগ করেন।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে খাল খননের নামে কৃষিজমি নষ্টের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নবীনগরে কৃষিজমি রক্ষায় মানববন্ধন

প্রকাশের সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬