ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ আমতলীতে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিককে গণধোলাই শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি খামেনি হত্যার জবাবে কঠোর প্রতিশোধের অঙ্গীকার ইরানের ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নবীনগরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ ও ইফতার মাহফিল

ফ্রি হেলথ ক্যাম্পে নবীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খন্দকার আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / ৫৬৪ বার পড়া হয়েছে
৯৫

ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ফতেপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যের এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সহযোগিতায় এবং ডাক্তার আবুল খায়ের ও রিমন ইসলামের আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্পে সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বয়সের নারী পুরুষ ফ্রী চিকিৎসা সেবা নিতে ভিড় করেন। এসময় ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা বলেন, গ্রামের অনেক সাধারণ মানুষের সাধ্য নেই ঢাকা গিয়ে বড় বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়ার কিন্তু এই ফ্রী হেলথ ক্যাম্পের মাধ্যমে গ্রামের গরীব, অসহায় মানুষগুলো ভালো মানের চিকিৎসা সেবা পাচ্ছে। তারা ভবিষ্যতেও এরকম আরো বেশি বেশি ফ্রী হেলথ ক্যাম্পের আয়োজন করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান।

এব্যাপারে আয়োজক ডাক্তার আবুল খায়ের ও রিমন ইসলাম জানান, ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির আওতায় দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বয়সী নারী পুরুষসহ শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তারা বলেন, ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গ্রামের সাধারণ মানুষদের দৌরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। স্থানীয়দের সহযোগিতা পেলে প্রতি বছরই এই হেলথ ক্যাম্পেইনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা জানান।

এই নিউজটি শেয়ার করুন

ফ্রি হেলথ ক্যাম্পে নবীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশের সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪