ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন

মণিপুরী মাতৃভাষায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / 545 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

অনুষ্ঠানের শুরুতে মণিপুরি ভাষা উৎসব স্মারক সংকলন ‘মৈরা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরি ভাষা উৎসবে মাতৃভাষায় পরীক্ষায় অংশ নিয়েছেন শতাধিক মণিপুরি শিক্ষার্থী।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে শুক্রবার সকালে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
পরে মনিপুরি ভাষায় অনুষ্ঠিত এক লিখিত পরীক্ষায় এ সম্প্রদায়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিকালে সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম, ভারতের মণিপুর রাজ্যের কবি এন রতন মীতৈ।
বক্তব্য দেন কানাডা প্রবাসী মণিপুরি ভাষা গবেষক নাতাশা, মণিপুরি লেখক ও কবি হাজী আব্দুস সামাদ প্রমুখ।
এ সময় মণিপুরি ভাষা উৎসব স্মারক সংকলন ‘মৈরা’ এর মোড়ক উন্মোচন করা হয়।
২০০৮ সাল থেকে প্রতি বছর মণিপুরি ভাষা উৎসব পালিত হচ্ছে জানিয়ে এ কে শেরাম বলেন, এ সম্প্রদায়ের নতুন প্রজন্ম তাদের মায়ের ভাষা সংরক্ষণ ও জানতে আগ্রহী হয়ে উঠছে। তাই প্রতি বছর মনিপুরি ভাষার উপর লিখিত পরীক্ষা নেওয়া হয়।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মণিপুরী মাতৃভাষায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিল

প্রকাশের সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩