ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ আমতলীতে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিককে গণধোলাই শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি খামেনি হত্যার জবাবে কঠোর প্রতিশোধের অঙ্গীকার ইরানের ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নবীনগরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ ও ইফতার মাহফিল

যে কারণে ওড়নার নিচে রসুন রাখতেন ফারিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / ৫৫১ বার পড়া হয়েছে
৯৯

প্রতি বছর ভৌতিক সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া। জ্বীন সিরিজের এ সিনেমাগুলোর দুটি পর্ব মুক্তি পেয়েছে আগে। প্রযোজনা প্রতিষ্ঠান ভালোই সাড়া পেয়েছে সিনেমা দুটি দিয়ে।
সিনেমার শুটিং ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন

রহস্য, ভয়ের আবহ আর অতিপ্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এ সিনেমার শুটিং হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। সিনেমার অন্যতম অভিনেত্রী নুসরাত ফারিয়া জানালেন, শুটিং করতে গিয়ে কীভাবে তাদের ভেতরে একটা অজানা শঙ্কা কাজ করত। বিশেষ করে শতবর্ষী এক গাছের নিচে শুটিং করার সময় টিমের মধ্যে ছড়িয়ে পড়েছিল ভয়ের অনুভূতি। সেই অভিজ্ঞতার কথা জানালেন ফারিয়া—

ফারিয়া বলেন, যখন শুটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় থাকে, যেকোনো কিছু হতে পারে। আমরা শুটিং করেছি একটি বড় গাছের নিচে। গাছটা একশ বছরের পুরনো। সেখানে অপমৃত্যুর ঘটনাও আছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, পাশে শ্মশান আছে। আমার টিমের বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান তারা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। শুটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত। কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম, বা কিছু একটা দিয়ে রাখত যেন কোনো ধরনের খারাপ কিছু না হয়।

এ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুর সজল। সিনেমাটি পরিচালনায় আছেন কামরুজ্জামান রোমান। সুমন নামে একটি ছেলেকে নিয়ে সিনেমাটির গল্প।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, বাস্তব গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গতবার একটি মেয়েকে (মোনা) নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল।

এই নিউজটি শেয়ার করুন

যে কারণে ওড়নার নিচে রসুন রাখতেন ফারিয়া

প্রকাশের সময় : ০৭:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫