ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার! একের পর এক অঘটন, আর আমরা বসে থাকব?’—জামায়াত আমিরের হুঁশিয়ারি নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী

১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে গ্রিসের পার্লামেন্ট। শিশুদের অনলাইন নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া এ সিদ্ধান্ত ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা দেশগুলোর তালিকায় যুক্ত হলো গ্রিস।

আলজাজিরার শুক্রবারের (২৩ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দল নিউ ডেমোক্রেসি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাস করিয়েছে।

নতুন আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের বয়স যাচাই বাধ্যতামূলক হবে। এ নিয়ম মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বয়স যাচাইয়ের ব্যবস্থা তৈরি এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মগুলোকে আড়াই মাস সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে গত এপ্রিলে নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করেছিলেন মিতসোতাকিস। সিদ্ধান্তটির ব্যাখ্যায় তিনি একে সরকারের নেওয়া একটি ‘কঠিন কিন্তু প্রয়োজনীয়’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ ইউরোপীয় কমিশনের সঙ্গে বয়স যাচাইয়ের কার্যকর পদ্ধতি নিয়ে কাজ করছে। গ্রিসও এ উদ্যোগের অংশ।

দেশটির সরকার বলছে, শিশুদের অতিরিক্ত সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করার অভ্যাস নিয়ন্ত্রণে অভিভাবকদের সহায়তা করাই এ পদক্ষেপের অন্যতম লক্ষ্য। অতিরিক্ত ব্যবহারের কারণে শিশুদের ঘুম, মনোযোগ এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গত বছর কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে আইন পাস করে বিশ্বের প্রথম দেশ হিসেবে নজির গড়ে অস্ট্রেলিয়া। গ্রিসের পাশাপাশি ফ্রান্স, ব্রাজিল, ইন্দোনেশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক ও যুক্তরাজ্যও অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে বা পরিকল্পনা করছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন

প্রকাশের সময় : ০৭:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬