ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

লালমনিরহাটে ছাত্রলীগ-বিএনপি সং’ঘর্ষ, পুলিশসহ আহত ৬

লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / ৫৭৮ বার পড়া হয়েছে
৬৭

লালমনিরহাট জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || লালমনিরহাটে ছাত্রলীগ-বিএনপি সং’ঘর্ষ, পুলিশসহ আহত ৬।

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘ’র্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ছাত্রলীগ ও বিএনপির ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিয়ে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ সংর্ঘ’ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় ছাত্রলীগের বাঁধার মুখে তিনি পিছু হটেন,

পরে পেছন থেকে ছাত্রলীগ ধাওয়া করলে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান নেন। সেখানেও বাধার মুখে পড়ে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনেকটা বাধ্য হয়ে ওই এলাকা ত্যাগ করেন।

মুহূর্তের মধ্যে পুরো চিত্র পাল্টে যায়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঘুরে দাঁড়ান। ফলে ছাত্রলীগের সঙ্গে সং্‌ঘ’র্ষ বেধে যায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটেন। এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও বিএনপির ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দায়ী করেছেন। ঘটনা ঘটার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের দাবি- বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এতে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটে ছাত্রলীগ-বিএনপি সং’ঘর্ষ, পুলিশসহ আহত ৬

প্রকাশের সময় : ১০:১৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২