ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

ডিবি সেজে ডাকাতির প্রস্তুতিকালে, হাতেনাতে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:২২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ডিবি সেজে ডাকাতির প্রস্তুতিকালে, হাতেনাতে ধরলো পুলিশ।

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডিবি পুলিশের ভুয়া ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. তানভীর, মো.স সাজিদ আহমেদ রাসেল, মো. আফসার হোসেন বাবু ও এনজেল স্যামুয়েল কস্তা।

বুধবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে পূর্ব শেওড়াপাড়ার মাজেদা ফার্নিচারের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩টি খাকি রংয়ের ডিবি লেখা জ্যাকেট, ১টি হ্যান্ডক্যাপ, ১টি ওয়াকিটকি, ১টি চাকু, ১টি চা্‌্‌পাতি ও ৪টি বাটন মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, বুধবার মধ্যরাতে খবর আসে পূর্ব শেওড়াপাড়া এলাকায় কয়েক ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে থানার কুইক রেসপন্স টিম (কিউআরটি) ডিউটিতে থাকা এসআই সোহেবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় যান। পূর্ব শেওড়াপাড়ার মাজেদা ফার্নিচারের সামনে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেপ্তার তানভীরের নামে ডিএমপির শাহজাহানপুর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ২টি, সাজিদের বিরুদ্ধে ডিএমপির শেরে বাংলা নগর ও খিলক্ষেত থানা ২টি চুরির মামলা, বাবুর নামে যাত্রাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতি, অ্‌্‌স্ত্র ও মাদ,কের ৩টিসহ কুমিল্লার বুড়িচং থানায় ডাকাতির একটি মামলা ও স্যামুয়েল কস্তার নামে মিরপুর মডেল থানায় মানবপাচারের একটি মামলা রয়েছে। আর এবার অ্‌্‌স্ত্র,সহ ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তার হওয়ায় তাদের নামে আরও একটি মামলা যুক্ত হলো।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

ডিবি সেজে ডাকাতির প্রস্তুতিকালে, হাতেনাতে ধরলো পুলিশ

প্রকাশের সময় : ০৮:২২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২